ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে ধানের চাতালে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৯মার্চ) তানোর পৌর এলাকার চাঁদপুর মহল্লার আব্দুল গনি মিয়ার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও স্থানীয়দের ঘন্টাব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। তবে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার সকাল থেকে তুলার গুদামে ফ্যান চালিয়ে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় চলন্ত অবস্থায় ফ্যান খুলে আগুনের সূত্রপাত্র হয়ে। এসময় শ্রমিক আগুন নেভাতে তুলায় লাঠির আঘাত করে। ফলে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জলে উঠে। মূহুর্তের মধ্যে পুরো গুদাম পুড়ে ছাই।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত চাঁদপুর মোড়ের উত্তরে আব্দুল গনি মিয়ার চাতাল। ওই চাতালের কিছু অংশ ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে তুলার গুদাম করেছেন আলমগীর হোসেন। তার বাড়ি মাদারীপর জেলায়। চাতালের দক্ষিণ দিকে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা। আর উত্তরে বাঁশঝাড় ও স্যানিটেশন কারখানা। আলমগীর জানান, তার তুলার গুদামে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তানোর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, তুলার গুদামের মেশিন বা ফ্যানের নাট বল্টু ছিটকে আগুনের সুত্রপাত হতে পারে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের ভিতর থেকেই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

error: Content is protected !!

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

আপডেট টাইম : ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :