ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে পড়ে আছে রাস্তায়

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালপাড়া ও শিবতলা এলাকায় ড্রেন পরিষ্কারের ময়লা-আবর্জনা প্রায় এক মাস ধরে রাস্তার ওপর ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দুর্গন্ধ, কাদা ও চলাচলে প্রতিবন্ধকতার কারণে এলাকাজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে।একইসঙ্গে বৃস্টির পানিতে এসব ময়লা আবারো ড্রেনে যাচ্ছে।এতে নাগরিকগণের মনে প্রশ্ন উঠেছে তাহলে এ ড্রেন পরিস্কারের হেতু কি ?

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস আগে তানোর পৌর সদরের পালপাড়া থেকে পশ্চিম দিকে ঠাকুরপুকুর মহল্লার মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার করা হয়। তবে ড্রেন থেকে তোলা ময়লা-আবর্জনা অপসারণ না করে রাস্তার পাশেই দীর্ঘ সারি করে ফেলে রাখা হয়। এরই মধ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ওই ময়লা-আবর্জনার একাংশ আবার ড্রেনে পড়ে যায়। বাকি অংশ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে কাদায় পরিণত হয়েছে। এতে সাধারণ পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিপুল জানান, এক মাস ধরে ড্রেনের ময়লা রাস্তার ওপর পড়ে রয়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছেএলাকাবাসীকে।

তিনি বলেন, “ড্রেন পরিষ্কারের সঙ্গে সঙ্গেই যদি ময়লাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হতো, তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।”তিনি আরও বলেন, “কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাজুড়ে কাদা ছড়িয়ে পড়ে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। এখন শুকিয়ে গিয়ে পাকা রাস্তার ওপর মাটির স্তর তৈরি হয়েছে।” দ্রুত ময়লা-আবর্জনা অপসারণের দাবি জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর পৌরসভার কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, ড্রেনটি প্রায় এক মাস আগে পরিষ্কার করা হয়েছিল। তবে ড্রেনের কাদা ও আবর্জনা অত্যন্ত বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয়নি। সেগুলো শুকানোর অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে আবার কাদায় পরিণত হয়েছে। দ্রুত ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে পড়ে আছে রাস্তায়

আপডেট টাইম : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :