আপডেট টাইম :
০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
৭৬
বার পঠিত
তানোরে ট্যাপেন্ডাডল ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফিরোজ আলম: রাজশাহীর তানোরে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শনিবার (৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে তানোর থানা ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই উৎপল কুমার সরকার ও এএসআই মো. লভলু মিয়াসহ পুলিশের একটি দল তানোর পৌর সদরের কালিগঞ্জ মাসিন্দপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মৃত নাসির উদ্দীন মন্টুর ছেলে আকাশ আলী (২৭)কে ২৪টি ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান চালিয়ে দিবস্থল গ্রামের ইসলাম আলীর ছেলে নয়ন মন্ডল (২৯)কে ১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আকাশ আলী ও নয়ন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তানোরকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। এ কাজে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
ফিরোজ আলম:
রাজশাহীর তানোরে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে তানোর থানা ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই উৎপল কুমার সরকার ও এএসআই মো. লভলু মিয়াসহ পুলিশের একটি দল তানোর পৌর সদরের কালিগঞ্জ মাসিন্দপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মৃত নাসির উদ্দীন মন্টুর ছেলে আকাশ আলী (২৭)কে ২৪টি ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান চালিয়ে দিবস্থল গ্রামের ইসলাম আলীর ছেলে নয়ন মন্ডল (২৯)কে ১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আকাশ আলী ও নয়ন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তানোরকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। এ কাজে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।