ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে টিসিবি উপকারভোগীদের জিম্মি করে কর আদায়

রাজশাহী তানোরের তালন্দ ইউনিয়নে (ইউপি) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রিতে উপকারভোগীদের জিম্মি করে গৃহ কর আদায়ের অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চ বুধবার তালন্দ ইউপি ভবনে এই ঘটনা ঘটেছে।
এসময় ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এ ঘটনায়  ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
জানা গেছে, সরকার ভুর্তুকি মুল্য টিসিবির মাধ্যমে  স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভোগ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন। কিন্ত্ত তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু কৌশলে উপকারভোগীদের জিম্মি করে গৃহ কর আদায় করছে, এতে বিপাকে পড়েছ নিম্ন আয়ের মানুষ। অনেকে করের টাকা দিতে না পেরে টিসিবি পণ্য না নিয়ে ফেরত গেছে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নে (ইউপি) টিসিবি কার্ডধারী উপকারভোগীর সংখ্যা এক হাজার ১১১ জন। গত ২৭  মার্চ বুধবার ছিলো টিসিবি পণ্য বিতরণের দিন। এদিন ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু নির্দেশনা দেন গৃহ কর পরিশোধ না করলে টিসিবি পণ্য দেয়া যাবে না।
সরেজমিন দেখা গেছে, মেসার্স পার্থ ভ্যারাইটি ষ্টোরের (ডিলার) মাধ্যমে তালন্দ ইউপির ১ থেকে ৯ নং ওয়ার্ডের এক হাজার ১১১ জন উপকারভোগীর মাঝে স্বল্প মূল্যে টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। এদিকে ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন বাবুর নির্দেশনায় চেয়ার-টেবিল নিয়ে বসে ইউপির সরকারি সচিব ও উদ্যোক্তা গৃহ কর আদায় করছেন। এবিষয়ে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, জোর করে কারো কাছে থেকে ট্যাক্স আদায় করা হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে টিসিবি উপকারভোগীদের জিম্মি করে কর আদায়

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :