ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব !

রাজশাহীর তানোরে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন রাজনৈতিক ছত্রছায়ায় নলপুকুরিয়া মাঠে কৃষি জমির মাটি কেটে পুকুর ভরাট করছে।
গত মঙ্গলবার থেকে তিনি পুকুর ভরাটের কাজ শুরু করেছেন। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন যেমন হচ্ছে, অন্যদিকে তেমনি  ভেঁকু মেশিনের (মাটিকাটা যন্ত্র) বিকট শব্দ ও ধুলা বালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, তিনি তার পুকুর ভরাট করে ফসলি জমি করছেন, এখানে অনুমতি নেয়ার কি আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, পুকুর বা জলাশয ভরাটের কোনো সুযোগ নাই। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব !

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :