ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে জমি জবরদখলের অভিযোগ

রাজশাহীর তানোরে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানোর এলাকার জিওল  মহল্লার আনোয়ারা বেগম বাদি হয়ে দুইজনকে বিবাদী করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জিওল মহল্লার মৃত ফায়েজ উদ্দিন শাহ’র পুত্র আবুল হাসান ও তার পুত্র হামিম আশরাফ শান্তকে বিবাদী করা হয়েছে। এঘটনায় মহল্লায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, মৌজা- জিওল, জে.এল নং-১৩৬, আরএস খতিয়ান নম্বর ৩৩, আরএস দাগ নম্বর ২৫৩, শ্রেণী ধানী, পরিমাণ ১.৪৭০০ একরের কাত ১.১৮০০ একর।নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি, যাহা বাদী তানোর সাব-রেজিস্ট্রী অফিসে গত ২১/১২/২০০৫ ইং তারিখে ৫৩২৮ নং বিক্রয় কবলা দলিল মূলে প্রাপ্ত হয়ে বিগত এক বছর যাবৎ  আম বাগান করে শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরো বলা হয়েছে, এমতাবস্থায় উপরোক্ত বিবাদীদ্বয় গত ৭ আগষ্ট রাতে জোরপূর্বক  তার আম বাগানের  প্রায় ২০০ টি  আম গাছ কেটে সাবাড় করেছে। যাহার বাজার মুল্যে প্রায় এক লাখ বিশ হাজার টাকা।অতঃপর তিনি বিবাদীদ্বয়কে বাধা দিতে গেলে বিবাদীদ্বয় তাকে বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

এ সময় বিবাদীদ্বয় হুমকি দিয়ে বলে যে, এই বাগান আমাদের যে আমাদের কাজে বাধা প্রদান করবে  আমরা তাকে প্রাণে মেরে ফেলবো। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে আবুল হাসান ও তার পুত্র  হামিম আশরাফ শান্ত এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কারো জায়গা জবরদখল করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

error: Content is protected !!

তানোরে জমি জবরদখলের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :