ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহীর তানোরে চোর সন্দেহে সোহান আলী (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ২৬ আগস্ট সোমবার দিবাগত রাতে  উপজেলার পাঁচন্দর ইউনিয়নের  (ইউপি) ইলামদোহী হাটে এক ইউপি মেম্বার ও স্থানীয়দের মারপিটে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সোহান ইলামদহী গ্রামের মৃত সামশুদ্দিনের পুত্র।

এদিকে খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে  রামেক হাসপাতালের মর্গে পাঠান। এনিয়ে নিহতের বড় বোন বাদী হয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইলামদোহী হাটে অবস্থিত সাবেক মেম্বার রফিকুল ইসলামের মুদি দোকানসহ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় হাতে-নাতে মেম্বার ও স্থানীয়রা সোহানকে ধরে ফেলে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর জখম হয় সোহান। পরে রাতে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানেই মারা যায় বলে জানান নিহতের মাতা নুরনাহার। নিহতের মা নুর নাহার জানান, পুর্ববিরোধের জের ধরে রফিকুল মেম্বার কথিত চুরির অভিযোগে তার পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এব্যাপারে তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, নিহত যুবক সোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড় বোন বাদি হয়ে হত্যা মামলা করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতারের  চেস্টা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

তানোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধ :