ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

-ছবিঃ প্রতীকী।

রাজশাহীর তানোরে দাম্পত্য কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তানোর ফায়ার সার্ভিস মোড়ের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম মুক্তা আক্তার ময়না(২৮)। সে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুক্তা আক্তার ময়না (২৮) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম  স্ত্রী ময়নাকে নিয়ে তানোর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন আমজাদ হোসেনের ফ্ল্যাট বাসার দু’তলা ভাড়া নিয়ে বসবাস করতেন। বেশকিছু দিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। এর জের ধরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ময়না বলে মনে করছে প্রতিবেশীরা। ময়নার বাবার বাড়ি একই ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে নরায়নপুর গ্রামের প্রয়াত উসমান আলীর (সাবেক ইউপি সদস্য) কন্যা।
এদিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) মর্গে প্রেরণ করেছেন। অন্যদিকে ঘটনার পর পরই নিহতের স্বামী-শশুর গা-ঢাকা দিয়েছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার ও পোস্টমর্টেমের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  লাশ পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে ঘটনা হত্যা না আত্মহত্যা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :