ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে খয়রাতির চালে চেয়ারম্যানের হাত

রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নে (ইউপি) ভিজিএফ চাল বিতরণে অনিয়ম উঠেছে।
জানা গেছে, পবিত্র  ইদুল-ফিতর উপলক্ষে সমাজের হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইদ উপহার হিসেবে মাথা পিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। তালন্দ ইউপিতে মোট ভিজিএফ কার্ডধারী উপকারভোগী রয়েছে ৭১১ জন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বুধবার সকালে তালন্দ ইউপিতে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এদিন ইউপি চেয়ারম্যান  নাজিমুদ্দিন বাবু ১০ কেজি চালের পরিবর্তে বস্তাসহ ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল দিয়েছেন। এতে ৭১১টি কার্ডের বিপরীতে প্রায় ৩৫৬ কেজি চাল কম  দেয়া হয়েছে। যার বাজার মূল্য  প্রায় ২২ হাজার টাকা।
এ ঘটনায় উপকারভোগীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাম পুলিশ বলেন, চাল আনার ভাড়া বাবত একটু করে চাল কম দিয়েছেন চেয়ারম্যান।
এবিষয়ে জানতে চাইলে তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু অভিযোগ অস্বীকার করে বলেন  সরকারি গুদাম থেকে নিয়ে আশা চালের বস্তায় এক থেকে দুই কেজি করে চাল কম থাকায় সবাইকে সাড়ে ৯ কেজি করে চাল দেয়া হয়েছে।
এবিষয়ে ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিল বলেন, চাল বিতরণে চেয়ারম্যান তাদের জানায়নি,  তিনি নিজে চাল বিতরন করেছেন। তিনি বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম হলে তার দায় চেয়ারম্যানের।
এবিষয়ে জানতে চাইলে তানোর সরকারি গুদাম কর্মকর্তা বলেন, গুদাম থেকে দেয়া বস্তায় চাল কমার কোনো সুযোগ নাই, তারা ওজন করে বস্তা সরবরাহ করে থাকেন ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে খয়রাতির চালে চেয়ারম্যানের হাত

আপডেট টাইম : ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :