ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে সামাজিক উন্নয়ন সংগঠন একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, গত রোববার দিনব্যাপী তানোর-সইপাড়া রাস্তার দুই ধারে ফলজ, বনজ এবং ঔষধীসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুশ”টি গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি, সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিমসহ কমিটির সদস্যগণ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২ জুলাই তানোর সদরের যুবকদের নিয়ে তানোর একতা যুব সংঘের আত্নপ্রকাশ ঘটে। তানোর একতা যুব সংঘের আত্নপ্রকাশের পর প্রথম বারের মতো সদস্যদের নিজস্ব অর্থায়ণে বৃক্ষরোপণ কর্মসুচী হাতে নেয়া হয়েছে৷ রোপনকৃত বৃক্ষের তালিকায় রয়েছে মেহগুনী, শাল, ,কৃষ্ণচূড়া, তেতুল, পিয়ারা, জাম, চালতা, সেগুন, কদম, বট ও বিভিন্ন ফুলের গাছসহ প্রায় ১৫ প্রকারের গাছ রোপন করা হয়।

তানোর একতা যুব সংঘ আগামিতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্য বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ দরিদ্র শ্রেনীর মানুষকে বিভিন্নভাবে সহযোগীতা এবং সংগঠনের সদস্যদের আপদে বিপদে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন যুব সংঘের সকল সদস্যগন।

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগকে স্বাগতম জানিয়ে তানোর উপজেলা বন কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, একতা যুব সংঘ তাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপন করে একটি উদাহরণ সৃষ্টি করেছে। যা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আগামিতে যুবকরা এধরনের সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে যুবকদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

error: Content is protected !!

তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :