ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নে (ইউপি) মাত্র তিনশ” মিটার একটি মাটির কাঁচা রাস্তার কারণে কয়েক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা জানান, গ্রামের সিংহভাগ মানুষ বিএনপি মতাদর্শী হওয়ায় এই রাস্তার উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের ১৭ বছরে এই রাস্তার উন্নয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে একাধিকবার প্রকল্প দেয়া হলেও তা কেটে নিয়ে অন্য এলাকার রাস্তার কাজ করা হয়েছে। ফলে
দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এই রাস্তাটি এখানো কাঁচাই রয়েছে।এতে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চকপ্রভুরামপুর গ্রামের মধ্য দিয়ে ফসলি মাঠে যাবার এটি একমাত্র রাস্তা। ধানুরা, চকপ্রভুরামপুরসহ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে ফসলি মাঠে যাতায়াত করেন।কিন্তু দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বর্ষা মৌসুমে রাস্তার বেহালদশা। এ যেনো এক স্থায়ী দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান কাদায় পরিণত হয়। চলাচল তো দূরের কথা, অনেক সময় পথচারীরা এই কাদার মধ্যে পড়ে গিয়ে আহতও হচ্ছেন।কয়েক গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই ভোগান্তি পোহাতে বাধ্য হচ্ছেন। কৃষক, দিনমজুর, শিক্ষার্থী, নারী ও শিশু—সবাইকে এই রাস্তা ব্যবহার করতে হয় নিত্যদিন। বর্ষা মৌসুমে একমাত্র মহিষের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চালানো প্রায় অসম্ভব।

স্থানীয় বাসিন্দা এরশাদ আলী বলেন, “সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু আমরা এখানো কাদার সঙ্গে যুদ্ধ করি। অনেক সময় রাস্তায় চলতে গিয়ে মা ও বোনেরা পড়ে গিয়ে আঘাত পান। কৃষিপণ্য নিয়ে বের হলে মাঝপথেই সব নষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, ভোটের সময় আমাদের দরজায় দরজায় এসে প্রতিশ্রুতি দেওয়া হয় উন্নয়নের, কিন্তু নির্বাচনের পরে কেউ আর খবর রাখেন না।

আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে রেখে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে একটি রাস্তার অভাবে। ফসলের মাঠ থেকে ফসল উঠাতে তাদের দুর্ভোগের অন্ত থাকে না, অনেক সময় রাস্তার কারনে শ্রমিকেরা কাজ করতে চাই না। এবিষয়ে কামারগাঁ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান সুফি কামাল মিন্টু জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন,রাস্তাটি দ্রুত পাকা হওয়া প্রয়োজন।তিনি বলেন,মাত্র তিনশ” ফিট রাস্তার কারণে কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে, সরব বিরোধীরা

error: Content is protected !!

তানোরে একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :