ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ইউপি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ  দিন। এদিন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

এরা হলেন, কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন  প্রামানিক, সুফি কামাল মিন্টু এবং মাসুদ করিম। তফসিল অনুযায়ী ৪ জুলাই বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন, ৫ জুলাই শুক্রবার যাচাই বাছাই, ১০ জুলাই প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে  ভোট গ্রহণ হবে বলে নিশ্চিত করেন  রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শো-ডাউন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুফি কামাল মিন্টু।  এছাড়াও তিনি মনোনয়নপত্র জমা দিয়ে নেতাকর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিচে নেমে আসলে নেতাকর্মীদের মাঝে জুস বিতরণ করা হয়। একইদিন নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

তানোরে ইউপি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :