ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আরইআরএমপি কর্মীদের মাঝে সঞ্চয় অর্থের চেক প্রদান

রাজশাহীর তানোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন কর্মসুচি (আরইআরএমপি)-৩  প্রকল্পে কর্মরত নারী শ্রমিকদের মাঝে  সনদ ও সঞ্চয় অর্থের চেক বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে (ইউপি) এই প্রকল্পে মোট ৭০ জন দুঃস্থ কর্মক্ষম নারী শ্রমিক রয়েছে।  চার মেয়াদী প্রকল্পে কর্মরত এসব শ্রমিকদের মুজুরী থেকে শতকরা ৪০ শতাংশ টাকা কেটে তাদের সঞ্চয় জমা রাখা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এসব শ্রমিকদের সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়।
গত মঙ্গলবার  উপজেলা পরিষদ সভা কক্ষে এলজিইডি’র আয়োজনে সনদ ও  চেক বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী এলজিইডির তত্ববধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
এ সময় ৭০ জন নারী  কর্মীদের জনপ্রতি ১ লাখ ২০ হাজার ৮২৩ টাকার চেক প্রদান ও সনদ তুলে দেন ইউএনও।  এসময় তিনি নারী কর্মীদের উদ্দেশ্যে বলেন, এটা আপনাদের কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে আপনারা এমন কিছু করবেন যাতে করে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে। তিনি আয়বর্ধক কাজে এসব টাকা বিনিয়োগের পরামর্শ দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

তানোরে আরইআরএমপি কর্মীদের মাঝে সঞ্চয় অর্থের চেক প্রদান

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :