ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আমের বাম্পার ফলনের সম্ভবনা

রাজশাহীর তানোরে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমের পাশাপাশি লিচুর সম্ভবনাও দেখা দিয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত্য আবহাওয়া অনুকুল থাকায় সেই সম্ভবনা দেখা দিয়েছে। এতে আম ও লিচু বাগান মালিকেরা এবার লাভের আশা করছে।

জানা গেছে, তানোরে গত মৌসুমে আম ও লিচুতে লোকসান হয়েছে। এবার লাভের আশায় আম ও লিচু বাগান মালিকেরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় সাড়ে ৪শ” হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এখন পর্যন্ত আমের মুকুল ও কুড়ির চেহারা ভালো আছে। কীটনাশক কম ব্যবহার ও নানা বিষয়ে আম বাগান মালিক ও চাষিদের মধ্যে পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর আমে তেমন রোগবালাই নেই।

উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, আম বাগানের ডালে ডালে উঁকি দিয়ে বেড়ে উঠছে আম। পাশাপাশি থেমে নেই রসালো ফল লিচুর সমারোহ। আম বাগানের সঙ্গে উঁকিঝুঁকি দিয়ে লিচুরও বাম্পার ফলনের সম্ভাবনা।

জানা গেছে, গত বছরের ন্যায় এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি আম ও লিচু গাছে আশাব্যঞ্জক আম ও লিচু ধরেছে। আম ও লিচু চাষিরা আশা করছেন গত বছরের থেকে এবছর অনেক বেশি আম ও লিচুর ফলন হবে।আবহাওয়া অনুকূলে রয়েছে। যদি কোন দূ্র্যোগ না হয় তাহলে আম ও লিচু চাষিরা অনেক বেশী লাভবান হবেন।

তানোর পৌর এলাকার বেশকিছু মহল্লার আম ও লিচু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর আম ও লিচু গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেননি চাষিরা। তাই এবার গাছে মুকুল আসার প্রথম দিক থেকেই বাগানে বাগানে ভিটামিন স্প্রে, গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করে আসছেন আম ও লিচু চাষিরা। এভাবে  আগাম পরিচর্যা করায় আম ও লিচুর পুষ্টি বাড়ার সঙ্গে গাছের গোড়াও শক্ত হয়।

এবিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, আবহাওয়া এখন পর্যন্ত আম ও লিচু চাষিদের অনুকূলে রয়েছে। চাষিরা নিজ নিজ আম ও লিচু বাগানের পরিচর্যা করছেন। এ বছর  আম ও লিচু গাছে আশাব্যঞ্জক ফল এসেছে, যদি কোন বড় ধরনের দুর্যোগ না হয় তাহলে আম ও লিচুর  তেমন কোন  ক্ষতির সম্ভবনা নাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে আমের বাম্পার ফলনের সম্ভবনা

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :