ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আবাসিক সংযোগে সেচ বাণিজ্য

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ মটরে আবাসিক সংযোগ থেকে সেচ বাণিজ্যে করা হচ্ছে। অথচ এই অবৈধ মটরের মাত্র কুড়ি গজ দুরেই বিএমডিএ’র গভীর নলকুপ রয়েছে।
স্থানীয়রা জানান, প্রকাশনগর মহল্লার প্রয়াত মাহামের পুত্র শরিফুল ইসলাম অনুমোদন ছাড়াই গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ মটর স্থাপন করেছেন। এদিকে মহল্লার বাসিন্দা কামালের বাড়ি থেকে আবাসিক সংযোগ নিয়ে সেচ বাণিজ্যে করা হচ্ছে। অতিরিক্ত সেচ চার্জ পরিশোধ করতে গিয়ে কৃষকরা প্রায় নিঃস্ব ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। কিন্ত্ত প্রভাবশালী শরিফুলের বিরুদ্ধে তারা কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। কৃষকেরা জানান, অবৈধ মটরের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
এবিষয়ে শরিফুল ইসলামের পুত্র মাসুম বলেন, মটরের বিষয় পল্লী বিদ্যুৎ দেখবে। তোরা (সাংবাদিক) কেনো এসেছিস। মটর নিয়ে কোনো খবর করলে চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকতা শিখিয়ে দিবো।এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, আবাসিক সংযোগ থেকে সেচ বাণিজ্যের কোনো সুযোগ নাই। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে আবাসিক সংযোগে সেচ বাণিজ্য

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :