ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে পুকুরের মাছ লুটে বাধা দেয়ায় ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।এদের মধ্যে মর্জিনা বেগম (৪৫) নামের এক জনের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে প্রথমে তানোর উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।এ ঘটনায় পাঁচন্দর গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র আয়েশ উদ্দিন বাদি হয়ে একই গ্রামের শামসুদ্দিন মন্ডলসহ ৮ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৭০, মৌজা পাঁচন্দর, খতিয়ান নম্বর আরএস ৭৭ এবং আরএস ৩১৫ নম্বর দাগে ০.৬২০০ একর আয়তনের একটি পুকুর রয়েছে। উক্ত পুকুর নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত মামলার রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে পুকুরে মাছ ছাড়া না ধরার নির্দেশনা দিয়েছেন।

কিন্ত্ত গত বৃহস্পতিবার (৫মার্চ) সকালে আদালতের আদেশ অমান্য করে শামসুদ্দিন মন্ডল জোরপুর্বক
পুকুরে (ব্যাড় জাল) দিয়ে মাছ ধরা শুরু করে। এ সময় আয়েশ উদ্দিন তাদের মাছ ধরতে নিষেধ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন।

এদিকে মাছ ধরার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করতে গেলে বিবাদীগণ বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় তার স্ত্রী মর্জিনা বেগম তাকে উদ্ধার করতে গেলে বিবাদীগণ মর্জিনাকেও বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি করে।

এঘটনা মুঠোফোনে ধারণ করে তার ছেলের স্ত্রী (পুত্রবধু) মুসরেফা বেগম মুঠোফোন নিয়ে বাড়ীতে চলে যায়।

এঘটনায় বিবাদীগণ তার বাড়ীতে প্রবেশ করে তার ছেলের স্ত্রীকে জোরপূর্বক বাড়ীর বাহিরে নিয়ে এসে মারপিট করে শ্লীলতাহানি ঘটায়। এমনকি দুইটি মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে দেয়। যাহার মূল্য ৪১ হাজার টাকা।

এসময় তারা ঘরের মধ্যে সো কেচের ড্রয়ার থেকে নগদ ২ লাখ ৫৪ হাজার টাকা ও বিছানার চাদরের মধ্যে থাকা নগদ ২ লাখ সহ মোট ৪ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে যায়।

এবিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ফাঁসাতে এমন অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে তানোর থানায় ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে তাদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :