ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলা নয়, উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে আসতে হবেঃ -স্থানীয় সরকার মন্ত্রী

জসীমউদ্দিন ইতিঃ

তরুণ প্রজন্মকে শুধু বিনোদন বা খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে দেশের উন্নয়নে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সৌরশক্তি চালিত একটি আধুনিক সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই তাগিদ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মেতে থাকলে চলবে না। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে উৎপাদনশীল কাজে লাগাতে হবে। সলেমান আলী যে প্রযুক্তি তৈরি করে দেখিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। তাঁর এই উদ্ভাবন গ্রামীণ অর্থনীতি ও পরিবেশবান্ধব কৃষির টেকসই উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর মতো তৃণমূলের উদ্যোক্তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই ধরনের দেশীয় ও সাশ্রয়ী উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের টেকসই উন্নয়নে নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্ভাবনী কার্যক্রমে সব ধরনের নীতিগত ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষজ্ঞদের মতে, কৃষিপ্রধান এই অঞ্চলে সোলার সেচ পাম্পের ব্যবহার একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমাবে, অন্যদিকে পরিবেশ দূষণ রোধ ও জাতীয় বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফল উদ্যোগ স্থানীয় তরুণদের মাঝে নতুন নতুন বৈজ্ঞানিক গবেষণার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলা নয়, উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে আসতে হবেঃ -স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :