ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেইঃ -রওশন এরশাদ

-রওশন এরশাদ। ফাইল ছবি।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। নির্বাচন কমিশনই পারে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে। অস্থায়ী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলা হোক না, কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি।’

বুধবার দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুখকর নয়। উন্নত গণতন্ত্র চর্চার দেশগুলোতে এমন ব্যবস্থা নেই। সাংবিধানিক ধারা মেনে নির্বাচন হবে। তা হবে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকার শুধু কমিশনকে সহায়তা করবে। ওই নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি।’

বিভিন্ন দেশের এবং জাতিসংঘের প্রতিনিধিদের পর্যবেক্ষক হিসেবে আসার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখুন। বাংলাদেশের অভ্যন্তরীণ ও সাংবিধানিক বিষয়ে কারও অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেইঃ -রওশন এরশাদ

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :