ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তজুমদ্দিনে টাইফয়েড টিকা: সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

তুহিন দেওয়ানঃ

ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনসাধারণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ তার ১৪ বছর বয়সী পুত্র ও ৯ বছর বয়সী কন্যা সন্তানের শরীরে টাইফয়েড টিকা প্রদান করান।

সরাসরি টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন। তিনি বলেন, “কিছু কুচক্রী মহল টাইফয়েড ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব গুজবে কান না দিয়ে আমাদের শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহাব্বত খান, ডা. সুবল, ডা. সোহেল, সাংবাদিক মোঃ ফারুক, খন্দকার নিরব, সৈয়দ মোঃ ইউনুস।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয়ে ৩০ অক্টোবরের মধ্যে টিকা পাবে।

অন্যদিকে, বিদ্যালয়ে না যাওয়া ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশের সব ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে।

টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং প্রাপ্ত টিকা কার্ড সঙ্গে নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণে এ টিকাদান কার্যক্রমে সাধারণ মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

তজুমদ্দিনে টাইফয়েড টিকা: সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

আপডেট টাইম : ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
তুহিন দেওয়ান, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :