ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাবিতে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি আবাসন ও কোচিংএর ব্যবস্থা করতে চান ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম

মোঃ নুরুল ইসলামঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি আবাসান ও কোচিং এর ব্যবস্থা করতে চান ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান। জসিম জানান, ঢাবিতে ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঢাবি’র বাস ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রসারিত করার প্রস্তাব রাখবেন যাতে এই অঞ্চলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাসে যাতায়াত করতে পারে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে তিনি এই ব্যবস্থা কার্যকর করবেন।

শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় সদরপুর সাংবাদিক মহলের আয়োজনে সদরপুরের ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন যোগ্যতার ভিত্তিতে হলে সিট দেয়া হচ্ছে। ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করা হয়েছে। ঠান্ডা পানি ও ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেয়া বন্ধ করা হয়েছে। র‍্যাগিং বন্ধ হয়েছে। খুব শীঘ্রই প্রতিটি হলের রিডিং রুমে এসি’র ব্যবস্থা করা হচ্ছে। আমরা পাঁচ মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।

প্রসঙ্গত, জসিম ‘২৪ এর জুলাই মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় ১৮ জুলাই ঢাকার রামপুরায় বামচোখে গুলিবিদ্ধ হন। সম্প্রতি তিনি ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে (ব্যালট নং ৪) ৯ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলা মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের আহম্মদ আলী খানের ছেলে।

মতবিনিময় কালে বাংলা টিভি’র মোঃ নুরুল ইসলাম , দৈনিক ইনকিলাবের কবির হোসাইন, দৈনিক ভোরের ডাকের আবুল বাসার মিয়া, দৈনিক এই বাংলার মুফতি জাকির হোসাইন ফরিদী, দৈনিক আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, দৈনিক আজকের খবরের বিল্লাল হোসেন টিটু, দৈনিক ঢাকা টাইমসের এস এম মামুন, মিজানুর রহমান, সালাহ উদ্দিন, সিরাজুল ইসলাম, ঢাবির এফ রহমানের শিক্ষার্থী দিদার হাবীব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

error: Content is protected !!

ঢাবিতে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি আবাসন ও কোচিংএর ব্যবস্থা করতে চান ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :