ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

ঢাকা-সিলেট মহাসড়ক রণক্ষেত্র, আহত -৫০, গ্রেফতার-১০

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টস নামে একটি রপ্তানিমুখী পোষাক কারখানার শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শ্রমিক, পুলিশ, পথচারী, সাংবাদিক, সেনাবাহিনীর সদস্যসহ ৫০ জন আহত হয়েছে।

.

এসময় শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বলায় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃংখলা বাহিনীর উপর চওড়া হয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষে সংঘর্ষে জরিয়ে পরে। এ ঘটনায় জড়িত ১০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল ০৯ এপ্রিল বুধবার উপজেলার ভূলতা ইউনিয়নের আউখাবো এলাকায় রবিনটেক্স গার্মেন্টসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

.

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল থেকেই রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভিতরে অবস্থান করে আসছিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বললে তাদের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে কারখানার শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর পানির বোতল নিক্ষেপ করলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

রূপগঞ্জে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

ঢাকা-সিলেট মহাসড়ক রণক্ষেত্র, আহত -৫০, গ্রেফতার-১০

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :