ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ

রিপন সরকার:

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। গতকাল ৩১ জুলাই বৃহস্পতিবার বেদখল হওয়া ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া, স্বেচ্ছাসেবী, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে ভূলতা গাউছিয়া মার্কেট সংলগ্ন মহাসড়কের দুই পাশের দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এ সড়কের পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলো।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “মহাসড়ক পুনরায় অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউছিয়া এলাকার বেদখল হওয়া সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়ে আসছিলো। এখন থেকে ভূলতা গাউছিয়া এলাকায় যানজট নিরসনে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেট ও ৫৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। অবৈধ দখলদারদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, ২/৩ মাস অন্তর অন্তর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু উচ্ছেদ অভিযানের কিছুদিন পরেই আবারো মহাসড়কের দুই পাশ বেদখল হয়ে যাচ্ছে। আজকের পর যদি কেউ মহাসড়কের উপর কোন দোকানপাট বসায় তাহলে তাদেরকে জেল দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :