দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
১৩৮
বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত ১, আহত ৫
অপি মুন্সী: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অজ্ঞাত যানের ধাক্কায় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮১৫) বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাসুদ (৩০) নামে এক যাত্রী নিহত হন। তিনি বরগুনা জেলার আমতলি উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা হলেন— ঝালকাঠি জেলার কাওছার আহাম্মেদ (৩৩), বরগুনার তালতলি উপজেলার আরাফাত (১৮), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেহেদি (২০), বরগুনার আমতলি উপজেলার সুমাইয়া (৩০) এবং একই উপজেলার মারুফা (১২)। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পরপরই ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ ও অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।
অপি মুন্সী:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অজ্ঞাত যানের ধাক্কায় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮১৫) বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মাসুদ (৩০) নামে এক যাত্রী নিহত হন। তিনি বরগুনা জেলার আমতলি উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা হলেন— ঝালকাঠি জেলার কাওছার আহাম্মেদ (৩৩), বরগুনার তালতলি উপজেলার আরাফাত (১৮), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেহেদি (২০), বরগুনার আমতলি উপজেলার সুমাইয়া (৩০) এবং একই উপজেলার মারুফা (১২)।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
দুর্ঘটনার পরপরই ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ ও অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।