ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি হানজাল

অপি মুন্সী:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এর শিবচর উপজেলার পাঁচ্চর বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক তথ্য ও অভিযোগের ভিত্তিতে মাদারীপুর-১ (শিবচর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা আজ ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে পাচ্চর গোল চত্বরে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাসে যাত্রীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরিবহন স্টাফদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত ভাড়ার বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

সাধারণ যাত্রীদের অভিযোগ, ঢাকার সায়েদাবাদ বা যাত্রাবাড়ী থেকে পাঁচ্চর বা শিবচর পর্যন্ত নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক ক্ষেত্রে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভাড়া দাবি করা হচ্ছে। বিশেষ করে উৎসবের সময় বা রাতে দূরপাল্লার বাসে লোকাল যাত্রী হিসেবে উঠলে এই প্রবণতা বেশি দেখা যায়।

এ প্রসঙ্গে এমপি হানজালা বলেন, “আজকের পর থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি কেউ নিতে পারবে না।” তিনি আরও বলেন, পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভাড়া নির্ধারণ করে পাচ্চর গোল চত্বরে বড় সাইনবোর্ড টানানো হবে, যাতে যাত্রীরা সহজেই গন্তব্য অনুযায়ী ভাড়ার পরিমাণ জানতে পারেন।

এ ছাড়া পাঁচ্চর বাস স্ট্যান্ড এলাকায় বাসে ওঠার সময় শ্রমিকদের টানাটানি এবং নির্ধারিত কাউন্টার না থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এক্সপ্রেসওয়েতে বাস থামানোর নিয়ম না থাকলেও অনেক পরিবহন মাঝপথে যাত্রী নামিয়ে পূর্ণ ভাড়া আদায় করে। এ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বাস থামানোর নিয়ম নেই সেখানে বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত গতি এবং যাতায়াত বিধি অমান্য করার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটছে, যার ফলে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এ জন্য এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান এমপি হানজালা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি হানজাল

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :