ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ কাশিয়ানীর দেবাশীষ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ বিশ^াস।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

দেবাশীষ বিশ^াস ২০১৭ সালে বিসিএস (নন ক্যাডার) থেকে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দেবাশীষ কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা ও বেথুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ^াসের ছেলে।

পেশার প্রতি দায়িত্বশীলতা, নতুন উদ্ভাবনী চিন্তাধারা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদান, ডিজিটাল ও সুসজ্জিত শ্রেণিকক্ষ তৈরি, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষার মানোন্নয়ন এবং বিকাশে বিশেষ অবদান রাখায় তাঁকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।

দেবাশীষ ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স ও ইংরেজী সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি এ চাকরির আগে ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ইংলিশ ভার্সনে চার বছর শিক্ষকতা করেছেন। এছাড়াও নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওতে রিসার্চ এনালিস্ট পদে চাকরি করেছেন। বর্তমান শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জনক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ কাশিয়ানীর দেবাশীষ

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :