ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেলকে ধাক্কা, চালকের মন্তব্যে ক্ষোভ

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে জিএম পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিএম পরিবহনের বাসটি পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী সড়কে পড়ে গিয়ে আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক তালমার মোড়ে বাসটি থামান। এ সময় বাসচালক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে, “দুই-চারটাকে ডলা দিয়ে ফেলে দিলে কী হবে।” এ মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের এমন বক্তব্য উপস্থিত লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয়দের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে বাসচালকের বিরুদ্ধে ওঠা মন্তব্যের অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেলকে ধাক্কা, চালকের মন্তব্যে ক্ষোভ

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :