ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকায় যুবকের রহস্যজনক মৃত্যুঃ ফোনে ডেকে নেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

এস. কে বাবুলঃ

বোয়ালমারীর দুর্গাপুর গ্রামের নুরুল আমিনের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন; পুলিশ হেফাজতে কয়েকজন, তদন্তের পরই মিলবে প্রকৃত তথ্য।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি দুর্গাপুর গ্রামের মো. আতিয়ার বিশ্বাস (কালা বিশ্বাস)-এর ছোট ছেলে। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ অনুযায়ী, রোববার (১২ জুলাই) কর্মস্থলের দায়িত্ব শেষ করে তিনি নিজ বাসায় ফেরেন। তার চাচাতো ভাই ইব্রাহিমও ঢাকায় বসবাস করেন। ইব্রাহিম ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।

স্বজনদের দাবি, রোববার বিকেলে ইব্রাহিমের স্ত্রী নুরুল আমিনকে ফোন করে তাদের বাসায় আসতে বলেন। পরে তিনি সেখানে গেলে ইব্রাহিমের স্ত্রী, শ্যালক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নুরুল আমিনের ওপর হামলার অভিযোগ ওঠে।

নিহতের পরিবারের অভিযোগ, গুরুতর আহত হওয়ার পর তাকে ভবনের নিচে নামিয়ে পরে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসার জন্য পরিবারের কাছে টাকা চাওয়া হয় বলেও দাবি করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা ছেলের অবস্থা সম্পর্কে নিশ্চিত না হয়ে টাকা পাঠাতে অস্বীকৃতি জানান। পরে তারা জানতে পারেন, নুরুল আমিন মারা গেছেন।

স্বজনদের আরও দাবি, ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম, তার স্ত্রী ও শ্যালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঢাকায় যুবকের রহস্যজনক মৃত্যুঃ ফোনে ডেকে নেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
এস. কে বাবুল, বিশেষ প্রতিনিধি :