ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৫

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে ঢাকায় যওয়ার পথে হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সংগঠনের ইউনিয়ন সভাপতিসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আরো ১৫ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
শনিবার (২৮ জুন) ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিংপাড়া- নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

–

ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোরের মধুগ্রাম আড়পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান মুজাহিদ (৬৫), পাগলাদহের ইনসান আলির ছেলে ও নোয়াপাড়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার আব্দুল জালিল (৬৫), ডাক্তার আব্দুল হালিম (৫৫), ইসলামী আন্দোলন যশোর জেলা দায়িত্বশীল মাওঃ মোস্তফা (৩৪), মুফতি আব্দুর রহমান (৫২), মুফতি আবু বকর (৪৩) এবং পাগলাদহের মোঃ বাপ্পির ছেলে হাসিব (৩২)। এ ঘটনায় আহত ১৪/১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

–

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জের উপ- সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে আরো কয়েকজনের মৃত্যু হয়।
–

তিনি আরো বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৫

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :