ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকায় আসছেন এইচবিএল-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

এইচবিএল-এর সিঙ্গাপুর ও চীনের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ফারহান তালিব এবং চীনের কান্ট্রি ম্যানেজার চেং ওয়েই (অ্যামান্ডা) আজ সোমবার ঢাকায় আসছেন। বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার নতুন সুযোগ খুঁজে বের করাই তাঁদের এই সফরের লক্ষ্য।
ফারহান তালিব ও চেং ওয়েই (অ্যামান্ডা) ২০ বছরেরও বেশি সময় ধরে এইচবিএল-এর সাথে কাজ করছেন। অভিজ্ঞ ব্যাংকার হিসেবে তাঁরা দুজন চীনে এইচবিএল-এর কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
চীন, সিঙ্গাপুর এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে স্থানীয় কর্পোরেটদের ব্যবসায়িক প্রচেষ্টায় সহায়তা করার জন্য বাংলাদেশে এইচবিএল দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন ফারহান তালিব। অন্যদিকে অ্যামান্ডা কাজ করছেন চীনের বাজারে ব্যাংকের কৌশল সক্রিয়ভাবে প্রণয়ণ ও বাস্তবায়ন করা নিয়ে। পাশাপাশি চীনে এইচবিএল এর বেইজিং শাখার ব্রাঞ্চ ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এফআইএস) বিভাগের প্রধান হিসেবেও দায়িত্বরত আছেন তিনি।
সফর চলাকালে এইচবিএল-এর এই নির্বাহীগণ প্রধান অংশীদার, গ্রাহক ও পার্টনারদের সাথে দেখা করবেন। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনা ব্যবসায়ীদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান এবং এইচবিএল-এর সহায়তায় কীভাবে বাংলাদেশী ব্যবসায়ীরা চীনে ও অন্যান্য দেশে তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক বাড়াতে পারেন সে বিষয়ে আলোচনা করবেন তারা।
এই সাক্ষাৎকারগুলোর উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনে স্থানীয় ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি এই অঞ্চলে এইচবিএল-এর উপস্থিতি আরও জোরদার ও প্রসারিত করা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কার্জরত আঞ্চলিক প্রাসঙ্গিকতাসম্পন্ন ব্যাংক এইচবিএল বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

ঢাকায় আসছেন এইচবিএল-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :