ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ফগার মেশিনে মশা নিধন কর্মসূচি শুরু

হাসান মামুনঃ

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ফগার মেশিন দিয়ে মশা নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় জেলা পরিষদ কার্যালয় থেকে সদর উপজেলা কার্যালয় চত্বর, পৌরসভা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিনে ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

জেলা পরিষদের উদ্যোগে এক মাসব্যাপী এ কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, বোতলসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ফগার মেশিনে মশা নিধন কর্মসূচি শুরু

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :