ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

-রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। ছবি-সংগৃহীত।

গত কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে জেলার পর্যটনের ঝুলন্ত সেতু। সেতুতে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

সরেজমিনে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনের ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় পর্যটকদের জন্য পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ রোববার সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী বাসসকে জানান, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের কারণে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পর্যটন শহর রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :