ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশ এর বৈশাখ উদযাপন

শামীম আহমেদঃ

বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করেছে ডিরেক্টরস গিল্ড। বৈশাখী এই আয়োজনে নগরজীবনের ব্যস্ততা ভুলে এক দিনের জন্য শিল্পী, নির্মাতা ও তাদের পরিবার-পরিজনরা মিলিত হন আনন্দ ও সাংস্কৃতিক বন্ধনে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমী-এর চিত্রশালায়। অতিথি বরণের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সূচনা লগ্নে মঞ্চে আসন গ্রহণ করেন দেশবরেণ্য অভিনেতা আবুল হায়াত এবং অভিনেত্রী দিলারা জামান। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সভাপতি, অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক ফরিদুল হাসান। এছাড়াও বক্তব্য দেন আলফ্রেড খোকন, সালাউদ্দিন লাভলু, নরেশ ভূইয়া, আজিজুল হাকিম এবং জিনাত হাকিমসহ আরও অনেকে।
উৎসবের একটি বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় মুড়ি-মুরকি, বাতাসা, কদমা, নিমকি, লুচি-সবজি ও বিভিন্ন প্রকার মিষ্টান্ন।

দিনব্যাপী এ আয়োজনে মনোজ্ঞ বাউল গান, লোকসংগীত এবং দেশীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। বৈশাখী এই উৎসব অংশগ্রহণকারীদের মাঝে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দেয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নব প্রজন্মের সংযোগকে আরও দৃঢ় করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশ এর বৈশাখ উদযাপন

আপডেট টাইম : ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার :