ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

মোঃ নূর -ই- আলম (কাজী নূর)ঃ

যশোর শহরের ষষ্ঠিতলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিপুল শহরের বারান্দি পাড়া ঢাকা রোডের আক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, ছয় মাস আগে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার বাসিন্দা বাপ্পির সাথে সুমাইয়ার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে সুমাইয়া বিপুলের সাথে নতুন সংসার শুরু করে। বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে সংঘবদ্ধভাবে বিপুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহত বিপুলের বাবা আক্তার হোসেন জানান, তার ছেলে ছয় মাস আগে বাপ্পির ডিভোর্সি স্ত্রী সুমাইয়া আক্তারকে বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই বাপ্পি বিভিন্নভাবে বিপুলকে হুমকি দিয়ে আসছিল। বাপ্পির নেতৃত্বে আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘আমি ৬ মাসের গর্ভবতী। আমার স্বামীকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। স্বামী হত্যার বিচার চাই।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোঃ শাকিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় বিপুলকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা গেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট টাইম : ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :