পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভারবার ও দুই রাউন্ড গুলি এবং টিপচাকুসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কুঠিপাড়া মহল্লার আইয়ুব খাঁর ছেলে জনি ওরফে মাগুর জনি (৩৩) ও একই এলাকার শামসুদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৯)।
বুধবার দুপুরে ডিবি কার্যলয়ের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এই তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ও ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
আটক জনির বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা ও ফারুকের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ 


















