ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক বেলাল গ্রেপ্তার

চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে.এম. বেলাল হোসন স্বপন। ফাইল ছবি।

পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি,  চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসন স্বপন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চাটমোহর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রাজ আলী বাদি হয়ে বেলাল হোসেন স্বপন কে আসামী করে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাবনা ডিবি পুলিশের ওসি তোজাম্মেল হক জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলার আসামী হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বেলাল হোসেন স্বপন শুক্রবার তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর রাজ আলীকে নিয়ে একটি মেয়ে ঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেন। এ ঘটনায় রাজ আলী বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

error: Content is protected !!

ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক বেলাল গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :