ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন-২০২১

নব নির্বাচিত সভাপতি মোরসালিন নোমানী, সম্পাদক মসিউর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • ৪২৮ বার পঠিত

ডি আর ইউ-২০২১ নির্বাচনে-বিজয়ী সভাপতি-সাধারন সম্পাদক সহ অন্যান্য সহকর্মী বৃন্দ। ছবি- সংগৃহীত

সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রিপোর্টার মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সমকালের রিপোর্টার মশিউর রহমান।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৬৯৩ জন ভোটারের মধ্যে ১৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ডিআরইউর ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন।

সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এজ) ও জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নইমুদ্দীন বিজয়ী হয়েছেন।

এছাড়া নারী সম্পাদক রীতা নাহার (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নির্বাচনে এমএম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), দৈনিক ঢাকা টাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ), রোমানা জামান (ভোরের কাগজ), মাহবুবুর রহমান, রফিক রাফি (নিউ নেশন), বিটিভির নার্গিস জুঁই ও মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন-২০২১

নব নির্বাচিত সভাপতি মোরসালিন নোমানী, সম্পাদক মসিউর রহমান

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
অনলাইন ডেস্ক :