ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

অপি মুন্সীঃ

মাদারীপুরের ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগে দিপ তালুকদার-(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর বাজারে এ ঘটনা ঘটে। এদিকে চাঁদা দাবির ঘটনায় শুক্রবার (১৩ জুন) সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। তবে চার-পাঁচজন বখাটে যুবক মিলে চাঁদা দাবি করলেও একজনের নামে মামলা দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

মামলা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শশীকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বেড় হন স্থানীয় দুইজন কপোত-কপোতী। এসময় তাদের দুইজনকে জিম্মি করে চাঁদা দাবি করেন একদল বখাটে যুবক। পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দেয়ার আশ্বাস দিয়ে ওই কপোত-কপোতীদেরকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ্বাস। পরে শশীকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে রাতে দাবিকৃত চাঁদার টাকা নিতে আসেন ওই বখাটে যুবকরা। এসময় ওই চাঁদা বাজদের সাথে স্থানীয় লোকজনের হাতা-হাতির এক পর্য়ায় ৪ জন চাঁদাবাজ পালিয়ে গেলেও দিপ তালুকদারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এদিকে চাঁদা দাবির ঘটনায় ভূক্তভোগী অমল বিশ^াস বাদি হয়ে দিপ তালুকদারের নামে থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে চার-পাঁচজন বখাটে যুবক মিলে চাঁদা দাবি করলেও একজনের নামে মামলা দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

গ্রেফতারকৃত দিপ তালুকদার বলেন, আমিসহ নয়ন বিশ্বাস, আপন সরকার, অনিক বিশ্বাস ও পল্লব তালুকদার মিলে সুজন সরকারের দোকানে গেলে তারা আমাকে আটক করলেও বাকী সবাই পালিয়ে যায়।

মামলার বাদি অমল বিশ্বাস বলেন, আমার ভাইয়ের ছেলে আকাশ বিশ্বাস একটি মেয়েকে নিয়ে ঘুরতে গেলে ৪/৫জন বখাটে যুবক মিলে তাদের জিম্মি করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাই আমি দিপ তালুকদারের নামে মামলা দিয়েছি। তবে আমি সবার বিচার দাবি করি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, চার-পাঁচজন বখাটে যুবক মিলে চাঁদা দাবি করলেও একজনের নামে মামলা দিয়েছে; এটা মেনে নেয়া যায় না। এ ব্যাপারে ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকিদেরকেও গ্রেফতার চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :