ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ডাকঘর কর্মচারীদের মতবিনিময় সভা, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

আব্দুল হামিদ মিঞাঃ

দুই দফা দাবিতে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে শাখা ডাকঘর কর্মচারীরা। শনিবার (৪ জুলাই) রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারীদের আয়োজনে এক মতবিনিময় সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা অংশ নেন।

সভায় বক্তারা জানান, ইডি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মাসিক মাত্র ৪১০ থেকে ৪৩৫৪ টাকা পারিশ্রমিকে কাজ করে আসছেন। তাদের প্রধান দুটি দাবি হলো- বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সভা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে আগামী সোমবার ৬ জুলাই থেকে সারাদেশের সকল শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ‘পূর্ণ কর্মবিরতি’ বা ধর্মঘটের ডাক দেয়।

রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিন বলেন, “সারা বাংলাদেশের প্রায় ২৩ হাজার কর্মচারীর ভাগ্য উন্নয়নের জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাঘা উপজেলার মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুল রহমান বলেন, “ইউনিয়ন পর্যায়ে যে চিঠি আসে, তা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। কিন্তু সেই কাজের যথাযথ পারিশ্রমিক আমরা পাই না। আমাদের ন্যায্য দাবি সরকারকে বিবেচনা করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়খড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার হজরত আলী, মোহনপুর মৌগাছি পোস্টমাস্টার ওয়াহেদ আলী, পুঠিয়া জামিরা পোস্টমাস্টার আব্দুর জলিল, চারঘাট উপজেলা ডাক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাঘা উপজেলার তেতুলিয়া পোস্টমাস্টার শামীমা আক্তারসহ রাজশাহী জেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার, পোস্টম্যান ও রানার।

আন্দোলনকারীরা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে শুরু হওয়া ধর্মঘটের পাশাপাশি জিপিও অফিস এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

ডাকঘর কর্মচারীদের মতবিনিময় সভা, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :