ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ট্রাকের পাশ কাটিয়ে ফিরছিলেন বাড়িতে, ধাক্কায় পড়ে হাসপাতালের আইসিইউতে

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিডিএমএ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বৃহস্পতিবার(৩০-১০-২০২৫) যোহর নামাজের আগ মূহুর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে দুর্ঘটনার কবলে পড়েন ইয়ামিন। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত ইয়ামিন- বাঘা পৌরসভার (জিরো পয়েন্ট) মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ বিন মুসার ছেলে ও বিএনপি নেতা- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা আলামিনের ভাতিজা। (সহোদর ভাইয়ের ছেলে) । ইয়ামিন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় তানভীর জানান,পন্যবোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ড,১১-০৩৮৮)টি বাঘা-আড়ানী সড়ক হয়ে আড়ানীর দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল চালক বাঘার দিকে যাচ্ছিল। এসময় সড়কের বাঁকে পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এসময় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। বৃহসপতিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে নিকট আত্নীয় সুত্রে জানা গেছে। অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,পণ্য বোঝাই ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

error: Content is protected !!

ট্রাকের পাশ কাটিয়ে ফিরছিলেন বাড়িতে, ধাক্কায় পড়ে হাসপাতালের আইসিইউতে

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :