ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ট্রলির ধাক্কায় লালপুরের ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় নাটোরের লালপুরের দুই মোটরসাইকেল আরোহী আখ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাঘার সাজির বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালপুর উপজেলার মোমিনপুর গ্রামের মানিক আলীর ছেলে নাসির উদ্দিন (২২) ও বাবর আলীর ছেলে ফয়সাল (১৮)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোমিনপুর ঈদগাহ মাঠে তাদের জানাজা শেষে চকশেরপাড়া (মোমিনপুর) কেন্দ্রীয় গোরস্থানে তাদের সমাহিত করা হয়।

দুর্ঘটনার বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, “বাঘা উপজেলার মীরগঞ্জ থেকে লালপুরের মোমিনপুর যাবার সময় সাজির বটতলায় তিনজন আরোহীসহ লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেলের সাথে বিপরীত গামী রাজশাহীর হরিয়ান সুগার মিলের আখ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ট্রলির ধাক্কায় লালপুরের ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :