ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

টুনিপাড়ার ভাঙা ব্রিজে বিচ্ছিন্ন যোগাযোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী

আনিসুর রহমান:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া গ্রামের মাঝ দিয়ে বাটিকামাড়ি হয়ে দয়ারামপুর অভিমুখী গুরুত্বপূর্ণ পাকা সড়কের একটি ব্রিজ ভেঙে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও পথচারীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বাউটসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। হঠাৎ ব্রিজটি ভেঙে যাওয়ায় জনসাধারণের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং জরুরি সেবাগ্রহীতাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

এদিকে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে স্থানীয় তালতলা ওয়ারেশিয়া দাখিল মাদ্রাসার সুপার আকরাম হোসেনের উদ্যোগে কয়েকজন স্বেচ্ছাসেবী ব্যক্তি বাসের চাটা ব্যবহার করে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করেছেন। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহন, ব্যবসায়িক কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে অবশেষে এটি ভেঙে পড়ে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার শঙ্কা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

টুনিপাড়ার ভাঙা ব্রিজে বিচ্ছিন্ন যোগাযোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :