ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

টিকা নেয়ার অভিনয় করে এমপি নাজমার ফটোসেশন!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৭১৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত ৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম টিকা নেওয়ার অভিনয় করে ফটোসেশন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত ৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম টিকা নেওয়ার অভিনয় করে ফটোসেশন করে আলোচনার জন্ম দিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স এমপি শিউলি আজাদকে টিকা দিচ্ছেন, এমন ভান করে আছেন তিনি। কিন্তু আসলে তিনি টিকা নেননি। ছবিটিতে এমপি ও নার্স ছাড়াও আরও অন্তত ১০ জনকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে আছেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি শিউলি আজাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে জাতীয় সংসদ ভবনে নিবন্ধন করেছেন। তিনি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এ ব্যাপারে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম গণমাধ্যমকে বলেন, ‘আমি টিকা নেইনি। ’

ফটোসেশনের বিষয়ে তিনি বলেন, ‘এটা আনঅফিসিয়াল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে অভয় দেয়ার জন্য ও নার্সকে বোঝানোর জন্য টিকা নেওয়ার ঢং করেছি। ’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ‘রোববার দুপুরে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম সরাইলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন। পরে আমি শুনেছি তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি রুমে টিকা নেওয়ার একটি ফটোসেশন করেছেন। ’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

টিকা নেয়ার অভিনয় করে এমপি নাজমার ফটোসেশন!

আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
ডেস্ক রিপোর্টঃ :