ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি ঢুকে কোটি কোটি টাকার মালামাল নষ্ট

সাজেদুর রহমানঃ

টানা বৃষ্টিতে তলিয়েছে স্থলবন্দর বেনাপোল। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রফতানিকৃত কোটি কোটি টাকার পন্য। বন্দরেরর বিভিন্ন শেডে হাটু পানিতে ভাসছে মালামাল। সরু ড্রেন সহ পানি নিষ্কাসনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় সৃস্টি হয়েছে জলাবদ্ধতার। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দর শেড ইয়াড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যাবস্থা।

ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় আমদানিকৃত মালামাল। ক্ষতিগ্রস্ত হন আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। পানিতে ভিজে মালামাল ক্ষতিগ্রস্ত হলেও পান না ক্ষতিপূরন। বন্দরের ৩ নং গেটের সামনে পাচটি শেডের ভিতর পানি ঢুকে বিভিন্ন ধরনের মালামাল পানিতে নষ্ট হচ্ছে । পানিবন্দি বন্দর পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষ সহ আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। ক্ষতিপূরন চান ভুক্তভোগীরা।

আমদানি কারকের প্রতিনিধি রফিকুল ইসলাম রাকিব বলেন, একটু বৃষ্টি হলেই বন্দর পানিতে ডুবে যায়, ক্ষতিগ্রস্ত হয় আমদানি কারকের আমদানিকৃত পণ্য। ইনসুরেন্স করা থাকলেও ডেমারেজ পান না আমদানিকারক ।

মালামাল এভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হলে আমদানিকারকরা এ বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাবে, ক্ষতিগ্রস্ত হবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও বেনাপোল বাসীরা।

বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক কাজি রতন জানান বৃষ্টির পানিতে বেশ কিছু শেডের মালামার ভিজে গেছে। পাওযার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন তারা। তবে অবিরাম বৃষ্টি হওয়ায কিছুটা বেগ পেতে হচ্ছে। পানি বন্ধ হলে সমস্যা সমাধান হওয়ার আশা করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে স্থাযী সমাধানে চেষ্টা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি ঢুকে কোটি কোটি টাকার মালামাল নষ্ট

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :