ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

টাইলস লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইভোল্টেজের তারে এক ঘণ্টা ঝুলছিল মিস্ত্রির লাশ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে আটকে মো. সাজিদ নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ঝুলে থাকার পর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাজিদ পূর্ব চর দামুকদিয়া এলাকার মো. আব্দুল কালামের ছেলে। তিনি ষোলদাগ এলাকায় সুজন উদ্দিন সজলের তিনতলা বাড়ির বারান্দায় টাইলস বসানোর কাজ করছিলেন। গত তিন দিন ধরে ওই বাড়িতে কাজ করছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির বারান্দা থেকে বৈদ্যুতিক খুঁটির দূরত্ব প্রায় সাড়ে তিন ফুট। বাঁশের মাচায় দাঁড়িয়ে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে তার দূরত্ব ছিল প্রায় দেড় ফুট। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় লোকজন জানান, ঘটনার পর প্রায় এক ঘণ্টা সাজিদের মরদেহ বিদ্যুতের তারে ঝুলে ছিল। ঘটনার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। প্রায় ১০ মিনিটের মধ্যে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাজিদের চাচা আব্দুল আজিজ বলেন, তিন দিন ধরে সে এখানে কাজ করছিল। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে দেওয়া উচিত হয়নি।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মাসুম পারভেজ বলেন, তাদের বিদ্যুৎলাইন নির্ধারিত নকশা অনুযায়ী স্থাপন করা হয়েছে। বিদ্যুৎলাইনের এত কাছে পর্যাপ্ত জায়গা না রেখে বাড়ি নির্মাণ করা উচিত হয়নি। ১১ হাজার ভোল্টের বিদ্যুৎলাইনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা ছাড়া কাজ করাও উচিত নয়।

ভেড়ামারা থানার এসআই মাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের এমপির ছেলে, ভাইয়ের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

টাইলস লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইভোল্টেজের তারে এক ঘণ্টা ঝুলছিল মিস্ত্রির লাশ

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :