দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২০২
বার পঠিত
ঝিনাইদহ শৈলকুপায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক
মো: রিপন শেখঃ ঝিনাইদহের শৈলকুপায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ অন্তর মন্ডল (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শৈলকুপা পৌর এলাকার মাঠপাড়া থেকে তাকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ২৮৯০ টাকা ও খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারী অন্তর মন্ডল পৌর এলাকার মাঠপাড়া গ্রামের রশিদ মন্ডলের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকুপা পৌর এলাকার মাঠপাড়া থেকে অন্তর মন্ডল (২২) এর বসত ঘর থেকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রয়ের নগদ ২৮৯০ টাকা জব্দ করা হয়েছে। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
মো: রিপন শেখঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ অন্তর মন্ডল (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শৈলকুপা পৌর এলাকার মাঠপাড়া থেকে তাকে ২০৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ২৮৯০ টাকা ও খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করে পুলিশ।