দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে এক ভুয়া ডাক্তারের সন্ধান মিলেছে। শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ স্বাস্থ বিভাগ ও র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। ঝিনাইদহ র্যাব-৬’র আগমনের খবর পেয়ে ভুয়া চিকিৎসক ডিএম আকরাম হোসেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ জানান, ডিএম আকরাম হোসেন দীর্ঘদিন যাবত আকরাম হোসেন দিনার নামের একজন মৃত ডাক্তারের সার্টিফিকেট নিজের দাবি করে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছে। খবর পেয়ে শুক্রবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। আরও পড়ুনঃ ঝিনাইদহে শ্যালিকার সঙ্গে পরকীয়াঃ নবজাতককে গলা টিপে হত্যার ঘটনায় ৩ জন আটক
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে এক ভুয়া ডাক্তারের সন্ধান মিলেছে। শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ স্বাস্থ বিভাগ ও র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
ঝিনাইদহ র্যাব-৬’র আগমনের খবর পেয়ে ভুয়া চিকিৎসক ডিএম আকরাম হোসেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ জানান, ডিএম আকরাম হোসেন দীর্ঘদিন যাবত আকরাম হোসেন দিনার নামের একজন মৃত ডাক্তারের সার্টিফিকেট নিজের দাবি করে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছে। খবর পেয়ে শুক্রবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।