ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুজিবুর জন্মশত বার্ষিকী উপলক্ষে

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব। অংকুর নাট্য একাডেমী ও ঝিনাইদহ শিশু-কিশোর নাট্য দলের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবের উদ্বোধন করা হয়।

শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, খুলনা বিভাগীয় গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক একরামুল হক লিকু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  শরিফ খান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য স্বপন মাহমুদ, শাহিনুর আলম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় নাচ গান ও কবিতা আবৃতি।

পরে ১৯ শতকের মহাজনি ব্যবসায় ও একটি পরিবারের আর্থিক দৈন্যতা নিয়ে রচিত রম্য নাটক ‘রসভঙ্গ’ পরিবেশন করা হয়। আগামী ৩ ডিসেম্বর শেষ হবে এ উৎসব।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

মুজিবুর জন্মশত বার্ষিকী উপলক্ষে

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব শুরু

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :