দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
৩২৬
বার পঠিত
ঝিনাইদহে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহে বেদে সম্প্রদায়ের শীতার্তদের মাঝে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বেদে পল্লীতে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, ওসি তদন্ত মতলেবুর রহমান প্রমুখ। শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
ঝিনাইদহে বেদে সম্প্রদায়ের শীতার্তদের মাঝে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বেদে পল্লীতে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, ওসি তদন্ত মতলেবুর রহমান প্রমুখ। শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।