ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে চাচার মৃত্যুর খবরে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলেন পুলিশ কনস্টেবল ভাতিজা

চাচার মৃত্যুর খবর পেয়ে মটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল পারভেজ (২৪)। কিন্তু চাচার মরা লাশটি দেখার আগেই নিজে লাশ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেন। মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামে।

পারভেজ হোসেন মেহেরপুর জেলার আমদাহ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি খুলনায় পুলিশে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, চাচার মৃত্যুর খবর পেয়ে নিজের মটরসাইকেল যোগে গ্রামে ফিরছিলেন পারভেজ। তিনি কালীগঞ্জের নিমতলা থেকে বাজারগোপালপুর সড়ক ধরে ডাকবাংলা হয়ে মেহেরপুর যাচ্ছিলেন। মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামের মধ্যে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খান।

স্থানীয় ইউপি মেম্বর শ্যামনগর গ্রামের রবিউল ইসলাম জানান, বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারে গ্রামের ওই বাঁকে এসে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যান পারভেজ হোসেন। এ সময় তিনি পাকড়া (শিমুল) গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পারভেজের মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার চাচা ভাতিজাকে এক সঙ্গে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘোষগাঁও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে লায়ন একাদশ বনাম কিং একাদশের প্রীতি ফুটবল ম্যাচ

error: Content is protected !!

ঝিনাইদহে চাচার মৃত্যুর খবরে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলেন পুলিশ কনস্টেবল ভাতিজা

আপডেট টাইম : ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :