ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহের মধুহাটি ইউপিতে ভিজিএফ কার্ড বিতরণে বাধা, চেয়ারম্যান অবরুদ্ধ!

জাহিদুর রহমান তারেকঃ

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

ভিজিএফ কার্ড বিতরণে বাধা প্রদান ও চেয়ারম্যানের বিরুদ্ধে মব সৃষ্টি এবং ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে তাকে ক্ষমতাচ্যুত করার ভয়াবহ ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপি পন্থি মিলন মেম্বর ও তার তার সমর্থকদের বিরুদ্ধে।

মধুহাটি ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কার্ড বিতরণের প্রস্তুতি নেয় ইউনিয়ন পরিষদ।

সে মোতাবেক ১৯ মে মঙ্গলবার দুপুরে নির্ধারিত তালিকা অনুযায়ী কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার আগেই বিএনপি পন্থি মিলন মেম্বর পক্ষ মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করে।

এসময় মিলন মেম্বর পক্ষ অধিক সংখ্যক কার্ড দাবী করে কার্ড বিতরণে বাধা দেয় এবং চেয়ারম্যানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

চেয়ারম্যানের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত মিলন মেম্বর রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে উসকে দিয়ে চেয়ারম্যন আলতাফের থেকে অধিক সংখ্যক কার্ড হাতিয়ে নেয়ার অপকৌশল তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

পরে মিলন মেম্বর সমর্থক উত্তেজিত জনতার একটি অংশ মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনকে খাবার খাওয়া অবস্থায় কামরা থেকে বের করে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এতে মধুহাটি ইউনিয়নপরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সাধারণ সেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নমূলক কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে মব সৃষ্টি করেছে।”

তবে অভিযুক্ত মিলন মেম্বরের দাবি, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে পছন্দের লোকদের ভিজিএফ কার্ড দেওয়ার অভিযোগের প্রতিবাদে তারা জনগণকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান আলতাফ হোসেনকে বের করে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা।

এদিকে এঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ নজর রাখছে মর্মে খবর মিলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিয়ন পরিষদ এলাকায় অতিরিক্ত নজরদারি শুরু করেছে।

এ বিষয়ে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “সরকারি নিয়ম মেনেই ভিজিএফ কার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে জনগণের সেবা কার্যক্রম ব্যাহত করা হয়েছে।”

ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “ভিজিএফ কার্ড বিতরণ ও ইউনিয়ন পরিষদে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।”

ঘটনাটি নিয়ে পুরো ইউনিয়নে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এঘটনায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ঢাকা থেকে ঝিনাইদহে আসার পর ভিজিএফ কার্ডসহ সার্বিক সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে থামছেই না চোরাচালানী কারবার প্রতিরোধে বিজিবি’র কড়া নিরাপত্তা

error: Content is protected !!

ঝিনাইদহের মধুহাটি ইউপিতে ভিজিএফ কার্ড বিতরণে বাধা, চেয়ারম্যান অবরুদ্ধ!

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :